প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম (ভিজিট : )
ফাইল ছবি
তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক : এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ১২ জনে।দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬১০ জনকে নিয়ে সোমবার (১ ডিসেম্বর) হালনাগাদ এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত একদিনে ডেঙ্গুতে প্রাণ হারানো দুইজনকে নিয়ে চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৭১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০২ জন, ঢাকা বিভাগে ৮১ জন, বরিশালে ৫২ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৪ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৭৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২২, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ১২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৭০৮ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ৩৮২ জন।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ই অগ্রহায়ণ ১৪৩২,৯ জুমাদাস সানী, ১৪৪৭