ঘূর্ণিঝড়-বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম  (ভিজিট : )
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফাইল ছবি

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফাইল ছবি

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ৩ ডিসেম্বর দুটি বিশেষ বিমানে করে এসব সহায়তা পাঠানো হবে।সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র আঘাত এবং আকস্মিক বন্যা–ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিশেষ বিমানে করে ত্রাণসামগ্রী এবং একটি উদ্ধারকারী দল শ্রীলঙ্কায় পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড একযোগে কাজ করছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৬৬ জন। ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ই অগ্রহায়ণ ১৪৩২,৯ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝