জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম  (ভিজিট : )
জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।মিয়া গোলাম পরওয়ার লিখেছেন, আগামী ২ আগস্ট, শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে, ইনশাআল্লাহ।তিনি আরও লিখেছেন, প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান—  

‘আসুন, আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে (নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকাহ) যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি।’জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি জেনারেল লিখেছেন, আল্লাহ তা’য়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দান করেন— এই দো’য়াই করছি। আমিন।

সবশেষে তিনি লিখেছেন, আগামীকাল (১ আগস্ট) জুম’আ বার বরকতময় এই দিনে আমরা মসজিদে-মসজিদে দ্বীনি সাথীদের নিয়ে আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করতে পারি।এর আগে, গত ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২,৬ সফর, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝