জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির পঞ্চম দিন ৪ পোস্টার প্রকাশ
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:০৩ পিএম  (ভিজিট : )
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির পঞ্চম দিন ৪ পোস্টার প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির পঞ্চম দিন ৪ পোস্টার প্রকাশ

তাজাখবর২৪.কম,ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে পঞ্চম পোস্টার ‘গণলুটতন্ত্রী’ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।শনিবার (৫ জুলাই) ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ পোস্টার প্রকাশিত হয়।পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিল এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।পোস্টে আরও বলা হয়, শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।

এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে গুম’। পরদিন ২ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘বিডিআর ম্যাসাকার’। ৩ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের তৃতীয় পোস্টার, যার শিরোনাম ছিল—‘শাপলা ম্যাসাকার’, আর গতকাল (৩ জুলাই) প্রকাশ করা হয় চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’।উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২, ৯মহররম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝